Thursday, 8 October 2026
শিরোনাম
কুমারখালীতে শিক্ষক মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে হঠাৎ বাসে আগুন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ আইনশৃঙ্খলা সভায় এমপি- ইউএনওর সামনে জামায়াত নেতাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ইউরোপীয় পার্লামেন্টে সোনায় মোড়ানো ট্রাম্পের নগ্ন ভাস্কর্য
সারা দেশ

কুমারখালীতে শিক্ষক মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শিক্ষক মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা
ছবি সংগৃহিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০০ নম্বর কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। 

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 

 

অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাধক হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল ইসলাম মোল্লা, চিকিৎসক রাজু আহমেদ, বাদশা মিয়া, শিক্ষক সালমা খাতুন, সাহিদা খাতুন, সিরাজুম মনীরা প্রমুখ।


অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মো. মনসুর আলীকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়।


বক্তারা বলেন, মো. মনসুর আলী শুধু একজন শিক্ষক নন, তিনি কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসেরই একটি অংশ। বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান অবস্থানে পৌঁছানোর দীর্ঘ পথের তিনি প্রত্যক্ষ সাক্ষী এবং অন্যতম কারিগর।


তারা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি কতজন শিক্ষার্থীকে পড়িয়েছেন, তার হিসাব করা সম্ভব। কিন্তু কতজন মানুষের জীবনে তিনি শিক্ষার আলো জ্বালিয়েছেন, তার হিসাব কখনো করা সম্ভব নয়। তাঁর শাসন হয়তো কোনো কোনো শিক্ষার্থীর কাছে একসময় কঠিন মনে হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, সেই শাসনের আড়ালেও ছিল গভীর মমতা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়।


বক্তারা আরও বলেন, কেশবপুর বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের অনেকের স্মৃতিতেই মনসুর আলী স্যার একজন প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক হয়ে বেঁচে থাকবেন।


বিদায়ী শিক্ষককে উদ্দেশ করে বক্তারা বলেন, “স্যার, আজ আমরা আপনাকে বিদায় জানাচ্ছি না। আমরা শুধু আপনার দীর্ঘ কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তিকে সম্মান জানাচ্ছি। আপনার হাতে গড়া শিক্ষার্থীদের হৃদয়ে আপনি চিরদিন শিক্ষক হিসেবে বেঁচে থাকবেন।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।