ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১১ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিট বা বেলা ১১টা ১০মিনিটে ডিএসইতে ১৮০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৭০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ৬৩ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৯১ দশমিক ২১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৮ দশমিক ৯৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০ দশমিক ৬৭ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির এবং কমেছে ১৩১টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ১৯ কোটি ৪৪ লাখ টাকা, জিকিউ বলপেনের ১৪ কোটি ৬২ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১০ কোটি টাকা, সোনালী আঁশের আট কোটি ২৯ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের পাঁচ কোটি ৮৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি ২০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের চার কোটি ১৩ লাখ টাকা, সিমটেক্সের তিন কোটি ৮৯ লাখ টাকা এবং ডরিন পাওয়ারের তিন কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।





