Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সাঘাটায় অপহরণের ৩৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাঘাটায় অপহরণের ৩৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় অপহরণের ৩৭ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

 

রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন। উদ্ধার হওয়া স্কুলছাত্রী উপজেলার ইউপি চেয়ারম্যানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

   

পুলিশ জানায়, গত ২ অক্টোবর বিকেলে গ্রামের রাস্তার পাশে চিপস কিনতে যায় ওই স্কুলছাত্রী। এসময় নাহিদ হাসান লিমন, সোহাগ মিয়া ও বিপ্লব মিয়া নামের তিন যুবক তার পথরোধ করে।

 

পরে তাকে অপহরণ করে নিয়ে যান তারা। এ ঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর বাবা। অপহরণের ৩৭ দিন পর অপহরণকারীরা মেয়েটিকে একটি বাড়িতে আটকে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ আজ দুপুরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

   

ওসি রাকিব হোসেন বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।