Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন শিক্ষক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন শিক্ষক

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে ‘ইন্না-লিল্লাহ’ লিখে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অস্থায়ী শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের।

বুধবার (১৬ আগস্ট) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক মাদ্রাসাটির ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি ইবতেদায়ী শিক্ষক (গণিত) হিসেবে ১২ মার্চ হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অস্থায়ীভাবে কর্মরত।

অত্র মাদরাসার কোনো শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। আপনি নিয়োগপত্রের ৪ ও ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছেন এবং আপনি জামায়াতে ইসলামি নামের রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বিধায় আপনাকে ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদ হতে ১৬ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হলো’।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।