Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

সহকারী জজ নিয়োগ পরিক্ষায় ইবির ৭’শিক্ষার্থীর বাজিমাত

admin • 25 Sep 2023, 10:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সহকারী জজ নিয়োগ পরিক্ষায় ইবির ৭’শিক্ষার্থীর বাজিমাত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) এর ১৬’তম পরীক্ষা- ২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ পদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১০৪জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপন মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আইন বিভাগ ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ থেকে যারা সহকারী জজ পদে আইন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইভা ফারজানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মারিয়া সুলতানা ও রুবাইয়া ইয়াসমিন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

১৬ তম বিজেএস সুপারিশপ্রাপ্ত মারিয়া সুলতানা জানান, ইচ্ছে ছিল শিক্ষক হওয়া তবে বাবার পরামর্শে আইনে ভর্তি হই। আল-হামদুলিল্লাহ! আল্লাহ তা'আলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সাফল্যের জন্য দীর্ঘসময় পরিশ্রম ও কষ্ট করতে হয়েছে।

১৬ তম বিজেএস সুপারিশপ্রাপ্ত আসাদুজ্জামান নূর জানান, আমার জুডিশিয়ারির পথচলা সহজ ছিলো না। আল-হামদুলিল্লাহ! মহান আল্লাহ আমাকে এই অবস্থানটা দান করেছেন। এই অর্জনটা আমার মা-কে উৎসর্গ করতে চাই। তাছাড়া, নানা প্রতিকূলতার মধ্যদিয়েও আমাদের শিক্ষকরা যেভাবে সাপোর্ট করেছেন তা অবর্ণনীয়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তাদের এই সাফল্যে আমরা, আমাদের আইন বিভাগ অত্যন্ত খুশি। আগামীতে যতো জুডিশিয়াল পরিক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আমাদের ছাত্র-ছাত্রীরা তাদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হবে।

আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা বলেন, আমাদের অংশগ্রহণ যেনো দিন দিন বৃদ্ধি পায় সে চেষ্টা ই করছি। আমাদের পরিচিতি ই ওদের মাধ্যমে। বিজেএসে আজকে ৭ জন, পরবর্তীতে আশাকরি এই সংখ্যা আরো বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।