Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত থেকে ভোররাত পর্যন্ত ডোয়াইল ইউনিয়নের শশাবর এলাকায় সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

 

গ্রেফতার ব্যক্তির নাম, সোহেল মিয়া। তিনি ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

 

অভিযানকালে সোহেলের শরীর থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের পর বাড়ির আঙিনায় খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

অভিযানে নেতৃত্বদানকারী ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।