Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

সরকার বিরোধী অপপ্রচার করে শেষ রক্ষা হলোনা সাকিবের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সরকার বিরোধী অপপ্রচার করে শেষ রক্ষা হলোনা সাকিবের

কখনো ‘হাসা আলী, কখনো ’শেখ হাসিনা ফিরবে’ কখনো জয় বাংলা’সহ নানান নামে ফেইসবুক আইডি খুলে অন্তবর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী নেতাদের ছবি বিকৃত করে আত্মগোপনে থেকে অপপ্রচার চালাতো সাকিবুল আহসান সাকিব (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা।

 

তবে শেষ রক্ষা হয়নি তার। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ওই যুবককে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী ও বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে অপপ্রচার চালানো ছাড়াও জামালপুর সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতার সাকিবুল আহসান সাকিব নিষিদ্ধ ঘোষিত জামালপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাড়ী জামালপুর পৌরশহরের পাথালিয়া বড়বাড়ী এলাকায়। সে ওই এলাকার আব্দুল গণির ছেলে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টা দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামী ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছিল। নানান সময় গুজব তথ্য পোস্ট করে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়ার পাশাপাশি সে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমান করতে জামালপুর জেলাসহ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হেওপতিপন্ন করতে তাদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিমুলক বিকৃত ছবি ও ভিডিও শেয়ার করে জনসাধারনের মনে বিভ্রান্তি সৃষ্টি করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গ্রুপের সক্রিয় সদস্য।

 

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব। জেলার আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।