Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সরকারের উপকারভোগীদের কাছে নৌকায় ভোট চাইলেন এমপি জর্জ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সরকারের উপকারভোগীদের কাছে নৌকায় ভোট চাইলেন এমপি জর্জ

'এইদেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ ' এমন মন্তব্য করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, ' ছেলে সন্তানকে দেখেনা।

   

সন্তান বাবা - মাকে দেখেনা। ভাই ভাইকে দেখেনা। কিন্তু শেখ হাসিনা আপনাদের চেনেনা, তবুও দেখে। আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আপনারা বথা বলেছেন। আপনাদের সাথে কথা বলে আমারও ভাল লাগছে।

   

আপনারা বাসায় গিয়ে সবাইকে বলবেন - এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ। অথএব আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে আপনি এবং আপনার পরিবারবর্গকে ঐক্যবদ্ধ করবেন।

   

রোববার ( ৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মতববিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০ টায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন আয়োজন।

   

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ আরো বলেছেন, ' শেখ হাসিনা সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধাসহ প্রায় ৫২ প্রকার ভাতা প্রদানের আওতায় কোটি কোটি টাকা উপকারভোগীদের ঘরে পৌছে দিচ্ছেন।'

   

সভায় ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতি মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ওসি আকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, বীরমুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী।

 

এসময় বিভিন্ন দপ্তের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাধীন প্রায় আট হাজার উপকার ভোগী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।