Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক শারমীন আখতার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক শারমীন আখতার

ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার  ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান।  বুধবার (১৬ অক্টোবর)  বিকেলে লালন একাডেমী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আখতার বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবসে সবার সার্বিক সহযোগিতায় তিনদিনের আনুষ্ঠানিকতা রয়েছে। সেই সাথে লালন সংগীতের অনুষ্ঠান।

 

পাশাপাশি ঐতিহ্যবাহী লালন মেলা চলবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে লালন ভক্ত ও বাউলেরা আসতে শুরু করেছে।

 

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের সাথে ছাত্র জনতা, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, লালন ভক্ত ও বাউলদের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে আশা করি শেষ হবে।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, লালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা পুলিশের ৮৩২জন সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এদের মধ্যে ৭১২জন পোশাকধারী, ৫৭ জন সাদা পোশাকে এবং ৫৭জন ট্রাফিক এর পাশাপাশি ষ্টাইকিং ফোর্স ও মোবাইল টিম থাকবে।

 

তিনি আরো জানা, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। যে কোন মুল্যে শান্তি শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।