Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
জেলার খবর

সন্ত্রাসী-চাঁদাবাজদের দল, মত, ধর্ম নেই: মেয়র শাহাদাত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সন্ত্রাসী-চাঁদাবাজদের দল, মত, ধর্ম নেই: মেয়র শাহাদাত

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমের সভাপতিত্বে কোতোয়ালী থানা প্রাঙ্গণে 'সিটিজেনস ফোরাম মত বিনিময় সভা'য় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা জানান।

 

মেয়র বলেন, ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।  

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শাকিলা সোলতানা। উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো. মাহফুজুর রহমান প্রমুখ।

 

 রাজনৈতিক নেতার মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

 

সভায় কোতোয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের অপরাধ নিবারণে  সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।