Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে জেলা প্রশাসক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে জেলা প্রশাসক

কুষ্টিয়া সদর উপজেলার বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

এ সময় জেলা প্রশাসকের উপর ক্ষেপে যান মুক্তিযোদ্ধারা।

 

সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দু'জন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য দিতে গেলে অন্য মুক্তিযোদ্ধারা হট্টগোল শুরু করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকুকে সভায় বক্তব্য দিতে দিলে পরিবেশ শান্ত হয়।

 

মুক্তিযোদ্ধা সূত্রে জানা গেছে, এটা বিজয় দিবসের অনুষ্ঠান, কিন্তু শুধু মাত্র একটি দলের দুজনকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। অথচ সেখানে সাবেক কমান্ডারসহ অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য দিতে না দেওয়ায় ক্ষুব্ধ হন অনেকেই। এরপর জেলা প্রশাসক বক্তব্য দিতে উঠলে তাঁকে ঘিরে ধরেন অনেকেই।

 

এ নিয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটা তেমন কিছু নয়। অনুষ্ঠানের ব্যাপারটা অনেকেরই পছন্দ হয়নি। পরে ঠিক হয়েছে গেছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।