Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংক্রামক ব্যাধি হাসপাতালের জমি ৩০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সংক্রামক ব্যাধি হাসপাতালের জমি ৩০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের দখল হয়ে যাওয়া জমি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে বিচারপতি খিজির আহমেদ ও জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেন।

একটি জাতীয় পত্রিকায় বেদখল হওয়া সংক্রামক হাসপাতালের জমি সংক্রান্ত খবর প্রচার হয় এবং পরে এ নিয়ে রিট আবেদন করা হয় বলে জানান রিটকারী আইনজীবী শফিকুল ইসলাম।

তিনি জানান, ৩২ একর উক্ত জমির মাত্র ৮ একর জমি হাসপাতালের দখলে আছে, বাকি সব বেদখল হয়ে যায়। এ নিয়ে রিট হওয়ার পর বেদখল জমি উদ্ধারে রুল জারি করে নির্দেশ দেন হাইকোর্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।