Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দু’জনের নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দু’জনের নিহত

সাতক্ষীরায় পৃথক দু’টি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে সুন্দরবন ঘেঁষা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ও ভেটখালীতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে তরিকুল ইসলাম (৩৩) ও একই উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী গৃহবধূ তাহমিনা বেগম (৪৮)।

 

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় আহত হন গৃহবধূ তাহমিনা বেগম।

 

উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে শুক্রবার দুপুরে নিজ ঘরে টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তরিকুল ইসলামের।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।