Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের কাণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের কাণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে ইমন মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার  চান্দাইকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মিয়া জামালপুর জেলার উত্তর কালিকাপুর গ্রা‌মের মো. জামেদ আলীর ছে‌লে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইমন মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও তার শিশুসন্তান নি‌য়ে ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে শব্দ শুনে হঠাৎ স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে স্ত্রী চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে এসে ইমনকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। নামানোর কিছুক্ষণের মধ্যেই রাত অনুমান ৩টার দি‌কে মৃত্যুবরণ করেন তিনি।

রায়গঞ্জ থানার এসআই অনুপ কুমার সরকার ব‌লেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ক‌রে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বর্তমা‌নে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।