Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

admin • 29 Oct 2024, 10:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপার পদমদী গ্রামে টিসিবির স্লিপ বিতরণ ও এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

পরে আহতদের মধ্যে ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

জানা যায়, শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তেষ মন্ডল ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও মানুষকে চাঁদা ধরা নিয়ে বিরোধ চলছিল গত ৫ আগস্টের পর থেকেই।

   

এরপর মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এই পণ্যের স্লিপ নিজেদের সমর্থকদের দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আমিরুল মন্ডল ও সন্তেষ মন্ডলের সমর্থকরা পদমদী গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, টিসিবির স্লিপ ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং থানায়ও কেউ অভিযোগ দিতে আসেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।