Tuesday, 27 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন!
এক্সক্লসিভ

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সকালের দূর্বা ঘাসে ঝলমলে শিশিরবিন্দু জানান দিচ্ছে—বাংলার প্রকৃতিতে শীত আসতে আর বেশি দেরি নেই। গ্রামবাংলায় ইতোমধ্যেই হালকা শীতের আমেজ বইতে শুরু করেছে, যদিও শহর জীবনে এখনও উষ্ণতার পরশ টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা খুব শিগগিরই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব বেড়েছে। ভোরবেলা ওই অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়ছে, যা শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে।

অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী মৌসুমি পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে দেশ থেকে বিদায় নেবে। এ সময়ে দেশে তিন থেকে ছয় দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং চার থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

বর্ষা বিদায় নিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে হালকা শীতের আমেজ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য অঞ্চলেও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।