Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

শীতার্ত মানুষের পাশে জাবি শিক্ষার্থীদের সংগঠন '৫১'র শক্তি'

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শীতার্ত মানুষের পাশে জাবি শিক্ষার্থীদের সংগঠন '৫১'র শক্তি'

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কিছু মানব দরদি শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিক্ষার্থীদের নিজস্ব সংগঠন '৫১'র শক্তি' র আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ' কর্মসূচি পালন করেন তারা।

সংগঠনের শিক্ষার্থীরা জানান, শীতের তীব্রতা বাড়লেও পথে থাকা কিছু মানুষ যেনো উঞ্চতার ছোঁয়া পায় সেজন্য উক্ত কর্মসূচিতে তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। তাদের একটি গ্রুপ যায় সাভার,পাকিজা এবং হেমায়েতপুর সংলগ্ন ওভারব্রিজ গুলোতে থাকা হতদরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে। অন্য একটি গ্রুপ বিশমাইল, নবীনগর, ধামরাই ও কালামপুর সংলগ্ন ওভারব্রিজ গুলোর উদ্দেশ্যে।

অত:পর সর্বশেষ গ্রুপটি কুটুরিয়া থেকে জিরাবো পর্যন্ত থাকা হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। এভাবে তারা এক দিনেই শতাধিক বস্ত্র বিতরণ করেন।

 

শিক্ষার্থীরা আরও জানান, '৫১'র শক্তি' সংগঠন থেকে প্রতিবছরই তারা শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও বছরের বাকী সময় গুলোতেও তাদের কার্যক্রম স্পষ্টভাবে লক্ষ্যণীয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।