Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেওয়া কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

রোববার (১২ জানুয়ারি) সেমিস্টার পরীক্ষা শেষে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।

 

জানা যায়, অর্ণব সিংহ গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার নামে দুইটি মামলাও রয়েছে বলে জানা যায়। আজ মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খোঁজ পেয়ে তাকে ধরতে আসে। এসময় টের পেয়ে বিভাগের ওয়াশরুমে সে প্রায় দুই ঘন্টা লুকিয়ে থাকে। পরবর্তীতে বিভাগের বিভাগীয় প্রধান তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলে শিক্ষার্থীরা তাকে সেখান থেকে নিয়ে এসে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।

 

অর্ণব সিংহ রায় কে মারার বিষয়ে শিক্ষার্থী রাহিম বলেন, সে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আজকে যখন সে ক্যাম্পাসে আসে আমরা তাকে ধরতে চাইলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুমে আশ্রয় নেয়। সেখানে এক-দেড় ঘন্টা ওয়াশরুমে লুকিয়ে থাকে। এতে শিক্ষার্থীরা ক্ষেপে যায়। পরে ডিপার্টমেন্টের সহায়তায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গায়ে হাত তোলে। তবে ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছিলো আন্দোলনে তার সাথে এমনটা করা হয়নি।

 

অভিযোগ রয়েছে, অর্ণব সিংহ রায় ২৯ জুলাই, ৩ ও ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেন। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে মারধরের মামলা রয়েছে বলে জানা যায়।

 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির বলেন, অর্ণব সিংহ রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। শুধু তাই নই, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলার সাথে জড়িত ছিল। তাকে বিচারের আওতায় আনা আমাদের দায়িত্ব। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

 

পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বোরহান জানান, অর্ণব সিংহ রায়ের নামে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি হামলার মামলা রয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা আমাদের কাছে তাকে তুলে দিয়েছে। আমরা শীঘ্রই ব্যবস্থা নিব।

মামুন/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।