Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৮ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাজিরটোলা গ্রামের মাজেদ আলীর ছেলে হুমায়ন আলী ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল বারী। হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্ব শক্রতা ও জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কস্তুরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হককে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। এ সময় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ঘটনার পরের দিন ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় দিয়েছেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।