Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

admin • 05 Nov 2023, 08:34 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানি থেকে শাপলা তুলতে গিয়ে রিওন মিয়া (৮) ও তামিম মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৪ নভেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর এলাকার চতরা বিলে শাপলা তুলতে গিয়ে এ ঘটনা ঘটে। তারা শাপলা তুলে মালা গাঁথার পরিকল্পনা করেছিল।

 

নিহত রিওন মিয়া সাদুল্লাপুর উপজেলার রাঘবেন্দ্রপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে এবং তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ওই দুই শিশু মালা গাঁথার জন্য শাপলা তুলতে বিলে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান।

 

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে বিকেলে নিকটবর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।