Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নাটোরের লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। শনিবার (২২জুলাই) সকাল ৭ টায় উপজেলার লালপুর- বাঘা সড়কের ঠাকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল (৪৫), আল মামুন (৩০), টোকন (৫০) কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০), সেলিম (৪৫), রাহেন আলী (৬০), শুকুর আলী (৪৫), শামসুল (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লালপুর-বাঘা সড়কের ঠাকুরমোড়ে বাঘা থেকে লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকে থাকা ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সড়ক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।