Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে ও দুপুরে ওই উপজেলার খড়মপুর রেলসেতু সংলগ্ন তিতাস নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে শুক্কুর মিয়া (৫৫) নরসিংদীর সদর উপজেলার দোআনি গ্রামের গাজী মিয়ার ছেলে ও মোজাম্মেল মিয়া (২২) একই জেলার পলাশ উপজেলার মোতালেব মিয়ার ছেলে।

নিহত অপর দুইজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খড়মপুর তিতাস রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, বাৎসরিক ওরশ উপলক্ষে খড়মপুর গেছু দারাজ কল্লা শহীদ (রহ.) এর মাজারে আসা লোকজন পুলিশের বাঁধা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আসার সময় সেতুতে থাকা পারাপারকারীদের অনেকেই নদীতে ঝাঁপ দেয়। এতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার রাতে ঘণ্টা-খানেক চেষ্টা চালিয়ে নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার থেকে আখাউড়ার খড়মপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে। ওরস উপলক্ষে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্ত আশেকানরা সমবেত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।