Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত

admin • 19 Jun 2025, 10:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া সময় সংবাদকে বলেন, ‘আমরা শুনেছি ট্রেনে কাটা পড়ে ৩ জন মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।