রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের জন্মদিন আজ। ৬৬ বছরে পা রাখলেন তিনি। দৈনন্দিন কাজে'র ব্যস্ততা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় এর মধ্য দিয়ে দিনটি পারকরছেন মন্ত্রী।
নূরুল ইসলাম সুজন ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্ম গ্রহন করেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
০৫ জানুয়ারী (বুধবার) সকালে রেলপথ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে দৈনন্দিন কাজে অংশ নেন তিনি। এরপর রেল ভবনে মন্ত্রণালয় ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে কেক কাটা হয়।
রেলপথ মন্ত্রণালয়ে সদ্য যোগ দেওয়া সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারও এ সময় উপস্থিত ছিলেন।





