Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
জেলার খবর

রিকশাচালককে পেটালেন আইনজীবী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রিকশাচালককে পেটালেন আইনজীবী

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। গতকাল রোববার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

 

অবশ্য ওই আইনজীবীর দাবি- তিনি সঠিক কাজটি করেছেন। তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন।

 

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আরতি রাণী ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

 

ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে চড় থাপ্পর মারছেন। লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছেন। ওই ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক রিকশা নিয়ে চলে যান।

 

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, আমি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক আমাকে ধাক্কা দেয় এবং আমি পড়ে গিয়ে আহত হই।

 

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওকে কি পুজো করবো?’

 

একইসঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

 

এ ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।