কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডল পাড়ার কৃতি সন্তান লালন একাডেমির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ২টার দিকে ছেঁউড়িয়া মন্ডলপাড়া কবরস্থান প্রাঙ্গনে তাকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুমারখালীর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ছেঁউড়িয়া মন্ডলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলায়মান শেখ, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু, বীর-মুক্তিযোদ্ধা বক্কর, মুক্তিযোদ্ধা রেন্টু,সহ মুক্তিযোদ্ধারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ দিন যাবত তিনি অসুস্থ ছিলেন। বাদ যোহর ছেঁউড়িয়া মন্ডলপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনকে শ্রদ্ধা নিবেদন করে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।





