Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

admin • 23 Oct 2024, 09:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। 

 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী বায়েজিদুর রহমান সিয়াম, আতিকুল আলম শান্ত, সিটি কলেজের শিক্ষার্থী বোরহান উদ্দিন, রেহানা বুশরা, এরাবিক ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজুল ইসলাম প্রমুখ। 

 

সমাবেশে বক্তারা আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।