Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
জেলার খবর

রায় শুনে আদালতেই প্রাণ হারালেন মাদক মামলার আসামি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রায় শুনে আদালতেই প্রাণ হারালেন মাদক মামলার আসামি

চট্টগ্রামের পটিয়ায় প্রায় পাঁচ বছর আগের একটি মাদক মামলায় দুই বছরের সাজা শুনে আদালতেই আলী আজগর (৪৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা তিনি। 

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদক মামলায় অভিযুক্ত আজগরকে দুই বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক বেগম তাররাহুম আহমেদ। রায় শোনার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ২০২১ সালের একটি মাদক মামলায় সোমবার বিকেলে আসামি আজগর আদালতে হাজির হন। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। 

 

‘রায় শোনার পরই মাথা ঘুরিয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

 

পুলিশ জানায়, এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। আজগরের মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।