Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

রায়পুরায় চলন্ত ট্রেনের ৩ বগি বিচ্ছিন্ন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রায়পুরায় চলন্ত ট্রেনের ৩ বগি বিচ্ছিন্ন

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের শেষের ৩টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার বেলা দুইটার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশন থেকে যাত্রা করে বেলা দুইটার দিকে ট্রেনটি আমিরগঞ্জ রেলস্টেশনে প্রবেশ করছিল। হঠাৎ শতাধিক যাত্রীভর্তি পেছনের তিনটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

এ সময় বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখেই ট্রেনটি একটু সামনে চলে যায়। তাৎক্ষণিকভাবে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটিকে ঘটনাস্থলে ফিরিয়ে আনেন। পরে ট্রেনে থাকা যন্ত্রপাতির সাহায্যে বিচ্ছিন্ন হওয়া বগি সংযুক্ত করে আবার গন্তব্যে যাত্রা শুরু করে।

   

নরসিংদী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার সোনিয়া আক্তার বলেন, তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে দুর্ঘটনায় পড়ে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ১০ মিনিটের মধ্যে বিচ্ছিন্ন হওয়া বগি সংযুক্ত করে আবার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।