Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

রাতে ওরস মেলায় গিয়ে নিখোঁজ,সকালে লাশ মিলল ধানখেতে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাতে ওরস মেলায় গিয়ে নিখোঁজ,সকালে লাশ মিলল ধানখেতে

জামালপুরে ওরস মেলায় গিয়ে মমিনুল ইসলাম মমিন (১৮) নামে রাতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ধানখেত উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ১১টা দিকে জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি ইউনিয়নের বড় ঝোপনা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মমিন শারীরিক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় মমিন ও তার ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে যায়। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানা মোহাম্মদ আলীর সাথে বাড়ির পাশে মুশুদ্ধি মাজারের ওরশ শরীফে বেড়াতে যায়। এসময় ওরস মেলায় মানুষের ভিরে মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে বাড়ী চলে যায় নানা।

 

আজ বৃহস্পতিবার সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পাশে ধান ক্ষেতে মমিনের লাশ পড়ে থাকতে দেখ স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয়ে নিহত মমিনের নানা মোহাম্মদ আলী বলেন, ‘বুধবার রাতে মাজারে গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না তাকে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে গিয়ে দেখি ঐটা মমিনের লাশ।

 

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।