Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাতে ওয়াজ মাহফিলে গিয়ে আর ফেরেনি যুবক, অতঃপর...

admin • 06 Nov 2023, 06:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাতে ওয়াজ মাহফিলে গিয়ে আর ফেরেনি যুবক, অতঃপর...

কিশোরগঞ্জে গলায় শার্ট পেঁচানো অবস্থায় রাজন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সকালে কাটাখাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শ্বাসরোধে রাজনকে হত্যা করা হয়েছে।

 

রাজন সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিন বছর আগে পার্শ্ববর্তী চৌদ্দশত এলাকার আবদুল বাতেনের মেয়ে সুরাইয়া বেগমকে বিয়ে করেন তিনি। এ দম্পতির ছয় মাসের কন্যাসন্তান রয়েছে।

 

জানা গেছে, রাজন মিয়া কিশোরগঞ্জ শহরের বড়বাজারে কাঁচামালের আড়তে শ্রমিকের কাজ করতেন। গতকাল রোববার রাতে আড়ত থেকে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে কাটাখাল গ্রামে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

রাজনের ফুফু খোদেজা বেগম জানান, রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে পার্শ্ববর্তী মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হন। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। এর সঙ্গে রাজনের মৃত্যুর যোগসূত্র থাকতে পারে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।