Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

রাজশাহীতে জুলাই শহীদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজশাহীতে জুলাই শহীদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো রাজশাহীর চার শহীদকে স্মরণ করে রোপণ করা হয়েছে চারটি জয়তুন বৃক্ষের চারা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে বৃক্ষরোপণ করা হয়। 

‘এক শহিদ, এক বৃক্ষ’- এই প্রতীকী কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ। 

এই কর্মসূচিতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে রাজশাহীর শহীদ সাকিব আনজুম, শহীদ ফিরোজ আহমেদ, শহীদ মিনারুল ইসলাম ও শহীদ রায়হান আলীকে। তাদের স্মৃতিকে জীবন্ত রাখতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃক্ষরোপণকালে প্রতিটি গাছের পাশে শহীদদের নামে একটি করে স্মৃতিফলক স্থাপন করা হয়। সেখানে শহীদের পরিচয়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা উল্লেখ করা হয়েছে। 

দর্শনার্থীরা যেন শহীদদের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারেন, সে উদ্দেশ্যে প্রতিটি ফলকে যুক্ত করা হয়েছে কিউআর কোড, যা স্ক্যান করলেই শহীদদের জীবন ও অবদানের ওপর ভিত্তি করে সংরক্ষিত তথ্য পাওয়া যাবে। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় চার শহীদের স্বজন ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।