Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় মূল আসামি আলম শেখ আদালতে হাজির ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জেরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। পরে আলম শেখ পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় প্রদান ক‌রে‌ছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।