Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু

রাজধানীর শাহ আলী থানার মাজার রোড এলাকায় একটি ভবনের রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থেকে নিচে পড়ে মো. সোহাগ (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইমরান বলেন, সকালের দিকে ছয়তলা ভবনের চারতলায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সোহাগ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলা জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহ আলী থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।