Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

admin • 03 Jul 2025, 10:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় বহুতল ভবনের ছাদে বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ি মাতুয়াইল কেরানী মোড় এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা ওই স্কুলশিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃত আদিবের বড় ভাই রেদোয়ান ফাহিম বলেন, তারা মাতুয়াইলের ওই ১০ তলা ভবনের পাঁচতলায় ভাড়া থাকেন। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দোকারপাড়া এলাকায়। বাবার নাম আমিনুল ইসলাম। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

তিনি আরও বলেন, আমাদের বাসায় একটি পালিত বিড়াল আছে। সন্ধ্যার দিকে পালিত বিড়ালটিকে ধরতে গিয়েছিল ১০ তলার ছাদে। সেখান থেকে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে স্বজনরা ওই স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।