Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

রাজধানীতে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

 

আজ শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো ব-১২-০৫৫৭) হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে এলাকাবাসীর চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

 

এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

 

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।