রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, উদ্ধার হওয়া ২ জন ভিকটিম, ১টি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরাতন ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।





