Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে জুয়েলার্সে চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৮

admin • 15 Jun 2023, 08:20 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে জুয়েলার্সে চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৮

রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজারের নূর জুয়েলার্সে জুমার নামাজের সময় শাটারের তালা কেটে চুরির ঘটনায় মূল আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, নতুন বাজারে নূর জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মূল আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ ১২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।