Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের পাশে সেনাবাহিনী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের পাশে সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট সেনা জোন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৬ বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুর রহমান (পিএসসি)।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা রানী চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।