Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রংপুরে জামায়াতের ২ কর্মী আটক

admin • 23 Aug 2023, 04:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রংপুরে জামায়াতের ২ কর্মী আটক

রংপুরে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতে ইসলামীর দুই কর্মী আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় নগরীর দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, নগর মীরগঞ্জ এলাকার আব্দুল মতিন ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম।

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়া, সারাদেশে গায়েবানা জানাজায় বাধা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন আটক ওই দুজন। তবে তাদের দুজনের দলীয় পদবি জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, জামায়াতের ইসলামী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছিল। বুধবার সকালে জামায়াতের সদস্যরা নগরীর দখিগঞ্জ এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে।

ওসি আরও বলেন, জামায়াতের সদস্যরা মিছিলের নামে নগরীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তাই দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।