Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

যাত্রীবাহী বাসে মিলল দেড় কোটি টাকার সাপের বিষ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাসে মিলল দেড় কোটি টাকার সাপের বিষ

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

 

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাপের বিষ উদ্ধার করে।

 

২৮ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়া জেলার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়।

 

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।