Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ‍্যানের সংঘর্ষ, পথচারী নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ‍্যানের সংঘর্ষ, পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।

 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস একটি কাভার্ড ভ‍্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।

 

তিনি বলেন, ফায়ার সার্ভিস এসে কাভার্ড ভ্যান সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। বাস ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।