Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের ওপর দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী কাজলা ব্রিজের ওপর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয়সহ ঘাতক গাড়িটিও শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।