Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যাত্রাবাড়ীতে খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

admin • 12 Aug 2023, 08:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকায় খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মরিয়ম (২) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর দাদি লাকি বেগম বলেন, সন্ধ্যার সময় রাস্তায় খেলতে গেলে একটি গাড়ি মরিয়মকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরিয়ম লাভলু ও ইভা দম্পতির একমাত্র সন্তান। তার বাবা একটি কার্টন কারখানায় কাজ করেন।আমাদের বাড়ি লালমনিরহাট জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।