Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যশোরে ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক আরোহী নিহত

admin • 13 Aug 2023, 05:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যশোরে ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক আরোহী নিহত

যশোর-খুলনা মহাসড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন আরোহী।

রোববার ( ১৩ আগষ্ট)  বিকেল ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত দুই জন ষাটোর্ধ্ব বয়সী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, এসময় বিপরীত দিক থেকে যশোরগামী বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৫৮১৯) ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়াও ইজিবাইকের পাঁচ আরোহী গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের হেলপার (চালকের সহকারী) নয়নকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।