Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

মৌলভীবাজারে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৮

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মৌলভীবাজারে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৮

মৌলভীবাজার পৌর শহরে কুকুরের কামড়ে ২৮ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছেন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, রাতে বেওয়ারিস কুকুরের কামড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। আমরা পৌরসভা থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছি। কুকুর নিধন নিষেধ থাকায় আমরা পৌরসভা থেকে কোনো কার্যক্রম চালাতে পারছি না।

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হয়। যথাক্রমে প্রথম, তৃতীয় ও সপ্তম দিনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।