Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৯

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

 

তিনি জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

 

পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

 

এছাড়া, মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুজনকে গ্রেফতার করা হয়।

 

এর আগে, গত দুই দিনে (শনি ও রোববার) মোহাম্মদপুর থেকে ৭৯ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে সিংহভাগই ছিল ছিনতাই-ডাকাতি ও হত্যা মামলার আসামি। রয়েছে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরাও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।