Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোংলায় সন্ত্রাসীদের হামলা, মহিলা দল নেত্রীসহ আহত ৫

admin • 11 Aug 2023, 09:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোংলায় সন্ত্রাসীদের হামলা, মহিলা দল নেত্রীসহ আহত ৫

বাগেরহাটের মোংলায় সন্ত্রাসীদের হামলায় পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ আহত হয়েছে পাঁচজন।

শুক্রবার (১১ আগস্ট) সকালে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে হামলাকালে ওই নেত্রীর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি আহতরা হলেন, মোংলা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামী মো. সোহেল ও ফাতেমার ভাই মো. জসিম, বোনের স্বামী মো. ফারুক, খালা রহিমা বেগম। ঘটনাস্থল থেকে ১০ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে মহিলা দল নেত্রী ফাতেমা বেগমের বাড়িতে প্রিন্স হাওলাদার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়।

হামলায় মোংলা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামী মো. সোহেল ও ফাতেমার ভাই মো. জসিম, বোনের স্বামী মো. ফারুক, খালা রহিমা বেগম আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রিন্স হাওলাদারসহ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ১০ সন্ত্রাসীকে আটক করে। আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের হামলার আশঙ্কায় ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।