মোংলায় গৃহবধূকে গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ মামলার অন্যতম আসামি মো. রফিকুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।
শুক্রবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রফিকুল ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ২৮ জুন ভিকটিম তার বাসায় ঈদ উপলক্ষে দর্জির কাজ করে। এ সময় গভীর রাতে মোংলা পোর্ট পৌরসভার মোর্শেদ সড়কে মো. রফিকুল ও তার সহযোগী দোকানের ভেতর প্রবেশ করে।
এরপর ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারণ করে। ভিকটিম মোংলা থানায় পরদিন একটি মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব দীর্ঘ পাঁচ মাস পর চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।





