Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

মেহেরপুরে বিসিক কর্মকর্তার মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেহেরপুরে বিসিক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকাল ৮টার সময় বিসিক কার্যালয়ের পাশের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কি কারণে এমন হয়েছে এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় একটি আম বাগানে গাছের ডালে রশি দিয়ে বাঁধা অবস্থায় বিসিক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।